রাজস্ব সম্মেলন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়াসহ উপজেলাগুলো সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজস্ব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া রাজস্ব আদায়, বালি মহল থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ রাখা এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।