পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সের আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে এবং দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় হতে দিক নির্দেশনা প্রদান হয়।

গতকাল রোববার জানুয়ারি পাবনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফা, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সহকারী পরিচালক পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. রফিকুল হাসান, র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়াসহ পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা।

আরও উপস্থিত ছিলেন- সিভিল সার্জন, পুলিশ সুপার পিবিআই, পুলিশ সুপার সিআইডি ও নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধি, জেলা সুপার, প্রবেশন কর্মকর্তা এবং বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ। পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে সম্মেলনের শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম। স্বাগত বক্তব্য শেষে সম্মেলনের ফোকাল পার্সন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ম্যাজিস্ট্রেসির বিগত ৪ বছরের মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিতে আইনে নির্ধারিত প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দায়বদ্ধতার বিষয়ে উপস্থাপন করেন।

ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা এবং দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় সাধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় বিষয়ে উন্মুক্ত আলোচনায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে পাবনার পুলিশ সুপার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও মাদকের মামলায় পুলিশ অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে। বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা পুলিশ সার্বিক সহযোগিতায় সদা তৎপর।

সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদান করেন, সম্মেলনের সভাপতি পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। সমাপনী বক্তব্যে তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে এবং দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় হতে দিকনির্দেশনা প্রদান করেন।