লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংর্ঘষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় নির্বাচনি গণসংযোগকে কেন্দ্র করে কথাকাটিতে জড়িয়ে পড়ে বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে ছুটে যায় উভয় দলের নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অন্যকে দায়ী করেছেন। লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।