হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে আবু রায়হান (৬) ও সুমি খাতুন (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু রায়হান ও সুমি খাতুন একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে ও সজিব সেখের মেয়ে। আহত দুই শিশু একই এলাকার মেনহাজের ছেলে আবির (২) ও সামিদুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, করোনার সময় হাটে আসা মানুষের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হাত ধোয়ার একটি বেসিন নির্মাণ করা হয়েছিল।
