চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জহুরনগর নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলায় জহুরহুদা এলাকায় নির্বাচনি গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে প্রথমে কথাকাটি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরাইল বলেন, ঘটনা স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ কোনো অভিযোগ করেনি।