পটিয়ায় সেনাবাহিনীর অভিযানে আটক দুই
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ধলঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪)। পটিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্প কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে গতকাল সোমবার ভোরে ধলঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শানু (৫২) নামের এক ব্যক্তিকে শনাক্ত করে তার বাড়িতে হানা দেয় সেনা সদস্যরা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত শানু পালিয়ে যেতে সক্ষম হন।
