ট্রাকচাপায় যুবক নিহত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল সংলগ্ন সড়ক বিভাগের সামনে গতকাল সোমবার পৌর ১২টার দিকে ট্রাকের চাপায় রোকনুজ্জামান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি রংপুরের মিঠাকুর উপজেলার খিয়ারপাড়া ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার দুইমাইল এলাকায় সড়ক বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে রোকনুজ্জামান নামে এক যুবক আগে থেকেই শুয়ে ছিলেন। হঠাৎ করে ট্রাকটির চালক বুঝতে না পেরে ট্রাকটি স্টার্ট দেন। এ সময় ট্রাকটি সামনের দিকে কিছুটা গিয়ে ওই যুবকের মাথার ওপর দিয়ে চাকা উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
