নিখোঁজের ১১ দিন পর পুকুরে ভেসে উঠল নারীর লাশ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা মেঘনায় মেঘনায় নিখোঁজের ১১ দিন পর নারীর অর্ধগলিত লাশ ভেসে ওঠে পার্শ্ববর্তী গ্রামের পুকুরে। উপজেলার চর নারায়নপুর গ্রামের জবেদা খাতুন (৬৫) নামে এক নারী গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ হন। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজির পরে গত শনিবার মেঘনা থানায় একটি হারানো সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সোমবার বিকাল ৩টায় পার্শ্ববর্তী গ্রাম শিবনগরে ভলু মেম্বারের বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে ভেসে থাকা লাশ দেখতে পায় এলাকাবাসী, পরে মেঘনা থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জবেদা খাতুন চর নারায়নপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল ড্রাইবারের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসখানেক আগে জবেদা খাতুনের স্বামী মারা যায় এর পর তিনি মানুষিকভাবে ভেঙে পড়েন ও অসুস্থ হয়ে যান। এ বিষয়ে মেঘনা থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে এসেছি, অন্য কোনো আলামত পাওয়া যায়নি, লাশ পোস্টমর্টেম এ পাঠানো হয়েছে।