জামায়াত ক্ষমতায় এলে দেশ হবে ন্যায় ও ইনসাফের

বললেন মুজিবুর রহমান

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমোহন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোনো লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়। বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিল তাদের আপনারা দেখেছন।

তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে। গতকাল বুধবার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমুদ্দিনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত (বিডিপির) ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টা কাজ করতে হবে না, তারা ৫ ঘণ্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে জাকাত চালু করা হবে। তিনি সবার উদ্দেশে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত (বিডিপির) ফুলকপি প্রতীককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চলানায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতীক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম।