‘খাল খনন কর্মসূচির বিকল্প নেই’
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন- কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। গত মঙ্গলবার চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডে কালীর ছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ কর্মসূচির মাধ্যমে নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
