ঠাকুরগাঁওয়ে বিশেষ মহড়া
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে এবং বিশৃঙ্খলা রুখতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর কমান্ডো দলের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সেনাবাহিনীর কমান্ডো দলের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সেনা সদস্যরা।
