সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই
বললেন জোনায়েদ সাকি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন- আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। আমরা নিজেরা ভোট জালিয়াতি করব না, কাউকেও করতে দেব না।
তিনি আরও বলেন- আমাদের অসংখ্য প্রবাসী সন্তান রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সারাদেশে প্রবাসী রেমিটেন্সে ৫০০ উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর প্রথম স্থান। আমাদের টাকা অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে অথচ আমাদের রাস্তা ঘাটের বেহাল অবস্থা। একসময় বাঞ্ছারামপুর থেকে একটি ইউনিয়ন বা গ্রাম থেকে অন্য গ্রামে যেতে মানুষকে অনেক কষ্ট করতে হতো। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের সম্ভাবনা পিছিয়ে ছিল। উন্নত যোগাযোগ গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি মেঘনার ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তিনি গতকাল বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিশ্বমানের জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। যাতে আমাদের তরুণরা ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করার সুযোগ পায়। ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আমাদের নদী-নালা, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। অসহায়, স্বাবলম্বী নন এমন প্রবীণ ও নাগরিকদের ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে হবে। নারীদের নিরাপত্তা ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সাকি বলেন, আমরা চাই আমাদের সন্তানেরা যেন মাদক ও সন্ত্রাসমুক্ত জড়িয়ে না পরে। একদিকে উন্নয়ন, অন্যদিকে নৈতিক সমাজ এই দুই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আগামী ১২ তারিখে যদি মাথাল প্রতীক বিজয়ী হয় এবং আমাদের জোট সরকার গঠন করে।
