আজ কুলাউড়ায় যাচ্ছেন জামায়াতের আমির

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বপন দেব, মৌলভীবাজার

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন জোটের ১০ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জানা যায়, কুলাউড়ায় নির্বাচনি জনসভায় শেষে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় হেলিকপ্টারযোগে যাবেন জামায়াতের আমির।

গতকাল মৌলভীবাজারের কুলাউড়া জামায়াতের সেক্রেটারী বেলাল আহমদ জানান, শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনি জনসভায় যোগ দিবেন।

পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় পৌঁছাবেন তিনি। সেখানে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।