গণঅধিকার পরিষদের দুই নেতার জামায়াতে যোগদান
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের ২ নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদানকারীরা হলেন- জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান বায়জিদ এবং মেলান্দহ গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ পলাশ। ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে জামাতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নেতাদ্বয় যোগদানের ঘোষণা দেন।
জামায়াতে যোগদানের কারণ হিসেবে তারা বলেন-নীতি-আদর্শ এবং সততার নজির জামায়াতেই আছে। এই আদর্শ আমাদের অনুপ্রাণিত করেছে। জামায়াতের প্রাথমিক সদস্য পদ পূরণের পর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)
আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. মুজিবুর রহমান আজাদী, উপজেলা জামায়াত আমীর ইদ্রিস আলী মিলিটারি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন।
মেলান্দহ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. শফিকুল ইসলাম, সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী, মেলান্দহ পৌর জামায়াত আমীর শরাফত আলী ফারাজী, জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
