রংপুরে বিএনপির গণসংযোগ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মহানগরীতে গণসংযোগ করেছে ইউরোপ ও স্পেন বিএনপি। গতকাল শুক্রবার বিকালে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তারা মহানগরীর ২০নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউরোপ বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেন শেখ ও স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকির। এ সময় শরীয়তপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসানসহ ইউরোপ ও স্পেন বিএনপি এবং স্থানীয় বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
