খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিষয়টি জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। পুলিশ জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৪৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তার রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।