১১ দলীয় জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২০ ধামরাই আসনের ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলা কলি প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের সুয়াপুর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক আলামিন জামায়াত কর্মী শাহিনুর ইসলামের ওপর সুয়াপরে হামলার অভিযোগ ওঠেছে সুয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ও বিএনপি নেতা মোতালেব মেম্বারের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে সুয়াপুরের শেয়ারকুল বাজার মোড়ে ফেসবুকে বিভ্রান্ত মূলক ছবি পোস্ট করার অভিযোগ এনে তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি তাদের। তবে হামলার বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি। হামলার বিষয়ের সত্যতা স্বীকার করে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত চলছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। নবিলা তাসনিদ জানান, আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে বিএনপি’র নেতাকর্মীরা। আমরা প্রসাশনকে জানিয়েছি। বলেছে তারা ব্যবস্থা নিবে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা লিখিত অভিযোগ করব।