জামায়াতের নির্বাচনি অফিসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বেগমগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজারে পাশে দীনেশগঞ্জে জামায়াতে ইসলামী নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে মনোনীত মাওলানা বোরহান উদ্দিনের দাঁড়িপাল্লার নির্বাচনি এ অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা আসবাবপত্র এবং একটি নিবাচনি প্রচারণা কাজে ব্যবহৃত অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায়, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন বলেন, এর আগে গোপালপুর, জিরতলী ইউনিয়নে ও চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডে আমার ব্যানার ও বিল বোর্ড পুড়িয়ে দেওয়া ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। বিবার্চনি প্রচারণাকালে বাধা দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল গণসমর্থন হারিয়ে নির্বাচনের মাঠকে ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নির্বাচনের আগে ত্রাস সৃষ্টিকারীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম জানান, নোয়াখালী ৬টি আসনে কয়েক কেন্দ্র হতে প্রচারণা অভিযোগ আসছে, এগুলোর তদন্ত চলছে। ইলেকশান মনিটরিং কমিটির সদস্য বলেছেন এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।