নাগরিক সমাজের মতবিনিময়

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ‘মেলান্দহ উপজেলা নাগরিক সমাজ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

মেলান্দহ উপজেলা নাগরিক সমাজের সমন্বয়ক মোর্শেদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম মেলান্দহের শিক্ষানুরাগী ও দানবীর আব্দুল জলিল জান মাষ্টার, সামিউল হক চৌধুরী বাবু, মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেরুল্লাহ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল, সাংবাদিক আলমগীর কবির শাজাহান প্রমুখ। মতবিনিময় সভায় নানা পেশার মানুষের উপস্থিতিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।