জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

আধুনিক, টেকসই সমৃদ্ধ ও উন্নত জলঢাকা গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন- নীলফামারী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবাইদুল্লাহ সালাফী। গতকাল রোববার দুপুরে পৌর-শহরের আল-ফালাহ্ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে এক লিখিত ইশতেহার পাঠ করে শোনান তিনি। ইশতেহারে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, অবকাঠামো নির্মাণে ঊন্নয়ন, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সমানাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, জেলা শিবিরের সভাপতি তাজমুল হাসান সাগর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমান মাস্টার, নায়েবে আমির ও প্রধান নির্বাচনি এজেন্ট কামরুজ্জামান প্রমুখ।
