গোপালগঞ্জে বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
আহত ছয়
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো ৬ জন।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হ?লেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই
এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ(৩৮)। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঘটনাস্থলে বিপরীত মুখি একটি ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
