মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি গ্রামের (শেখ বাড়ি) দেবপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত নূর নবী (৪৫) ও নিহতের ছোট ভাই অভিযুক্ত আলম ঐ এলাকার সুরুজ্জামান ওরফে জামালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবায়দুর রহমান বলেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে নূরনবী নামের এক ব্যক্তির মৃত্যুর সংবাদ জানানো হয়।খবর পেয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযুক্ত ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা জানিয়েছেন, সুরুজ্জামান ওরফে জামালের ছেলে নিহত নূরনবী ও আলমের মধ্যে প্রায় সময় জমিজমা ও টাকা পয়সা নিয়ে ঝগড়া লেগেই থাকতো।
