সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালক ও হেলপারের
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ২টার পর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ চালক সুজন (৩৭) ও হেলপার ইছারুল (২৫)। শ্রীনগর ফায়ারস্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোর থেকে কাঁচা মালামাল বোঝাই করে একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
