দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জনসহ আহত হয়েছেন। এছাড়াও এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোটকেন্দ্রের সামনে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা হয়। পরে সেখানে সংঘর্ষে জড়ান তারা। এদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনায় মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) নামে দুইজন ও হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান।