ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্র উদ্ধার
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের হারং উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় বড় ধরনের একটি নাশকতার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ছেনি, ৪টি চায়নিজ কুড়াল, ২টি রামদা, ২টি ছুরি এবং বেশ কিছু লোহার রড। সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প থেকে জানানো হয়, কিছু দুষ্কৃতকারী সাধারণ ভোটারদের ভয় দেখাতে এবং নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে এসব অস্ত্র নিয়ে ওই কেন্দ্রের আশপাশে অবস্থান করছিল।
