দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। গতকার বৃহস্পতিবার সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামের ভোটকেন্দ্রে দুর্ঘটনা ঘটে। মৃত মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮) জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার পানিশ্বর ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে মৃত পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
