জামানত হারালেন জাপা ও ইসলামী আন্দোলনসহ ২৬ প্রার্থী
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় খুলনার ছয়টি আসনে ২৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৬ জন জামানত হারিয়েছেন। এরমধ্যে খুলনা-১ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ (হাতপাখা), জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক), বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত কলম), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস)। খুলনা-২ আসনে ৩ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ (হাতপাখা) জামানত হারিয়েছেন।
