মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মূল্য তালিকার চেয়ে বেশি দামে ফাস্টফুড বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে আসলাম সুইটস অ্যান্ড বেকারির শোরুমে দেখা যায়, প্রদর্শিত মূল্য তালিকায় উল্লেখিত দামের চেয়ে অধিক মূল্যে বিভিন্ন ফাস্টফুড আইটেম বিক্রি করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর শোরুমটির ম্যানেজার মোহাম্মদ ইকরামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।