জামানত বাজেয়াপ্ত হয়েছে যাদের
মুন্সীগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জারি করা পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থীকে তার জামানত রক্ষা করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১/৮) বা ১২.৫ শতাংশ ভোট পেতে হবে। তা নাহলে জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্র দাখিলের সময় সব প্রার্থীকে এই ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে।
এবারের নির্বাচনে জেলার তিনটি আসনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্লেষণে দেখা গেছে- এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বিএনপি বিদ্রোহীসহ মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে প্রার্থী ছিল ৬ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ৪ জন। এখানে মোট বৈধ প্রদত্ত ভোট ৩ লাখ ১৬ হাজার ১৭২টি। অর্থাৎ জামানত রক্ষার জন্য প্রার্থীদের এখানে দরকার ছিল ৩৯,৫২১ ভোট। এই আসনে ভোট পড়েছে মোট ভোটারের ৫৭ দশমিক ৯৬ শতাংশ।
কিন্তু কাস্তে প্রতীকের আব্দুর রহমান পেয়েছেন- ৪৪৩ ভোট, আপেল প্রতীকের রোকেয়া আক্তার পান ৩২০ ভোট, হাতপাখা প্রতীকের মো. আতিকুর রহমান খান পান ৯ হাজার ৩৯ ভোট এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী পান ৩০ হাজার ৬৭৮ ভোট। ফলে তারা জামানত হারিয়েছেন।
