নির্বাচন পরবর্তী সহিংসতা

মুন্সীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় মোহন গ্রেপ্তার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যাকাণ্ডের ঘটনায় আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনের পরদিন গত শুক্রবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে পরাজিত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের সঙ্গে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সংঘর্ষ হয়।