মিরসরাইয়ে আট প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। এসময় ৮ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
