গোবিন্দগঞ্জে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারও সফলতা অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জ থানাধীন কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস রেইডিং টিম সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক রাব্বি মোরশেদ খান (৩৭) কে আটক করা হয়।
