সোনারগাঁওয়ে কিশোরের ছুরিকাঘাতে আহত পাঁচ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও উপজেলার কাঁচপুরে এক কিশোর তার পাঁচ সহপাঠীকে ধারালো ছুরি আঘাত করে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। আহতরা কাঁচপুর রায়েরটেক এলাকার স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আমিনকে একটি ধারালো স্ট্রিলের ছুরিসহ গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গত বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৩টার দিকে মারাত্মক আহত একজনে খালা বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার গভীর রাতেই আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার ভর্তি করা হয়। অভিযুক্ত আমিন কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে গত বুধবার বিকালে অভিযুক্ত তার খেলার সঙ্গীর একটি মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে মোবাইল চুরির ঘটনা জানতে পেয়ে রাতে ৫-৭ জন গিয়ে মোবাইল ফেরত চায় মোবাইলের মালিক কিশোর। এতে অভিযুক্ত মোবাইল ফেরত দেয়ার কথা বলে আলোক সজ্জিত পারটেক্স খেলার মাঠে তাদের নিয়ে যায়।

এ সময় কথা-কাটাকাটি একপর্যায়ে সে উত্তেজিত হয়ে পাঁচজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে।