মির্জাগঞ্জে মাদককারবারি আটক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৯০ পিচ ইয়াবাসহ পরিমল দেবনাথ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে সুবিদখালী বাজারের সিকদার রোড়ে নিজ ভ্যারাইটিজ স্টোরের দোকান থেকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে। পরিমল দেবনাথ পূর্ব সুবিদখালীর মৃত নারায়ণ দেবনাথের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিমল দেবনাথের দোকানে অভিযান চালায়। এ সময় পরিমল দেবনাথের দোকানের ক্যাশ বাক্সে রাখা ৯০ পিচ ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ ও পরিমল দেবনাথকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত পরিমল দেবনাথকে জব্দ করা ইয়াবা, টাকা ও মোবাইলসহ মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করে।

মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর ছালাম বলেন, পরিমল দেবনাথের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।