বিএনপির উদ্যোগে বাজার মনিটরিং

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার দাউদকান্দি পৌরবাজার মনিটরিং করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। গতকাল শুক্রবার সকালে দাউদকান্দি পৌর বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখার জন্য পৌর বাজার মনিটরিং করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন পৌর বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন এবং প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সীমিত মুনাফায় সবধরনের মালামাল ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন-দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্যসচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হিরণ, সালাউদ্দিন সরকার, কামাল সরকার, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, রোমান খন্দকার, জামাল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।