জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে শাহিন মোল্লা নামে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ডালভাঙা গ্রামে। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঐ ব্যাবসায়ী। সরজমিনে দেখা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী ৭ নম্বর কাজীরবেড় শাখার যুব বিভাগের সেক্রেটারি শাহিন মোল্লা, সাতপাড়া ডালভাঙা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান সার ও কীটনাশকের দোকান পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পড়ে আছে।