চাঁদপুরের ২৭ ভাষা সংগ্রামীর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শওকত আলী, চাঁদপুর
বায়ান্নের শহিদদের রেখে যাওয়া রক্তের ঋণের যথার্থ মূল্যায়নে সারা দেশের ভাষা সংগ্রামীর মহান ভাষা আন্দোলনের দীর্ঘ ৭৩বছর পরও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আর বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে বিচ্ছিন্নভাবে কয়েকজন ভাষা সংগ্রামী হিসেবে মর্যাদা পেলেও অনেকেই পাননি সংবর্ধনা বা সম্মাননা। তেমনি চাঁদপুরের ২৭ ভাষা সংগ্রামীর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আজও মেলেনি। যদিও ২০২০ সালে একটি রিট আবেদনে সারাদেশের ভাষা সংগ্রামীদের মুক্তিযোদ্ধাদের ন্যায় তালিকা তৈরি এবং ভাতাদি দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু পাঁচ বছর গড়িয়ে গেলেও তা হয়নি। তাদের পরিবারের মেলেনি কোনো সম্মান। কেউ নেয়নি পরিবারের কোনো খোঁজ-খবর। ভাষা সংগ্রামীদের মধ্যে এখন আর কেউই বেঁচে নেই। বিভিন্ন তথ্য সূত্র ও ভাষা সৈনিকদের পরিবারের সদস্যদের হিসেব মতে জেলায় ৪০ জন ভাষা সংগ্রামীর নাম পাওয়া গেছে। এরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, এম এ ওয়াদুদ পাটওয়ারী, মুক্তিযুদ্ধের অ্যাডভোকেট এএফএম ফজলুল হক, ডা. মজিবুর রহমান চৌধরী, আবুল কাশেম চৌধুরী টুনু প্রমুখ।
