চবিতে বিভিন্ন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি ভবন, প্রেস ভবন ও ট্রান্সপোর্ট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এ তিনটি গুরুত্বপূর্ণ ভবনের কাজের মেয়াদ এক বছর। ভবন নির্মাণের কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রকৌশল দপ্তরের প্রশাসক প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, প্রেসের প্রশাসক প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবদুল আহাদ, পরিবহন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আমজাদ হোসেন, অন্যান্য শিক্ষক, প্রকৌশলী, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী, চাকসুর প্রতিনিধি এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
