গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত দুই

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে গাইবান্ধা-সাদুরল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র। স্থানীয়রা জানায়, ওইসময় একটি কাভার্ডভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অন্য একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে।

এতে অটোরিকশার ২ যাত্রী নিহত ও আরও ৪ যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশাচালক আল আমিন মিয়া। তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে। অন্য একজন নিহত ও আহতদের নামণ্ডপরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।