কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে মহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই শিশু তার বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে শিশুটি জিকে খালে পড়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল বুধবার খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালানোর সময় সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসতে দেখে লাশ উদ্ধার করা হয়। মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
