ছয় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার পরিদর্শনকালে অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে বিভিন্ন শ্রেণির ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ৬ ব্যবসায়ীর কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।