চিরিরবন্দরে ৮৩ বস্তা সার জব্দ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে গভির রাতে অবৈধভাবে সার পাচারের সময় ৮৩ বস্তা সার জব্দ করে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত।
গত মঙ্গলবার রাতে ১২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে ৮৩ বস্তা সার আটক করে স্থানীয়রা পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহাতুজ জোহরা ৮৩ বস্তা সার জব্দ করে অবৈধ দুই খুচরা ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কয়েকজন কৃষক।
কৃষক রাজু ইসলাম ও আব্দুস সালাম অভিযোগ করে বলেন, দিনের বেলা সারের জন্য হাহাকার আর রাতে বেলা ভ্যানে ভ্যানে করে সার পাচার হচ্ছে এক উপজেলা হতে অন্য উপজেলা। ডিলারের কাছে সার নেই, খুচরা ব্যবসায়ীদের কাছে বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিলে ঠিকে সার মিলছে। কৃষি অফিসকে অবগত করলে খালি প্রমাণ চায় প্রমাণ তো আমরা কৃষরা নিজেই আর কি প্রমাণ দেব।
চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা বলেন, চিরিরবন্দর উপজেলা থেকে ৮৩ বস্তা সার নিয়ে দিনাজপুর সদর উপজেলা দিকে যাওয়ার সময় আমতলী বাজারে স্থানীয়রা সার বোঝাই ৯টি ভ্যান আটক করে প্রশাসনকে খবর দেয়।
আমরা ঘটনা স্থলে গিয়ে ভ্যানচালাকদের বলি সার মালিকদের ঘটনা স্থলে আসতে বলেন এসময় দুই খুচরা ব্যবসায়ী আসলে তারা সারগুলো কোথা থেকে কিনছে, কিভাবে কিনছে, সারগুলো কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে সঠিক উত্তর দিতে না পারায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার সারগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা করতে বলেন ও দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহাতুজ জোহরা বলেন, অবৈধভাবে চিরিরবন্দর উপজেলা থেকে সদর উপজেলায় সার পাচারের সময় ৮৩ বস্তা সার জব্দ করা হয়েছে এ অপরাধ দুই খুচরা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আমতলী বাজারে খুচরা ব্যবসায়ী এআর এন্টারপ্রাইজের প্রোপাইটার মাহমুদুল হককে ৫০ হাজার ও মুছাশাহ বাজারের খুচরা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
