কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাচীন ও মূল্যবান একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উদ্ধার করা এই মূর্তির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত মঙ্গলবার রাতে ভুল্লী থানার শুকানপুকুরী এলাকায় র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লাল মিয়া। তিনি ওই এলাকার মৃত ফজল হক মন্ডলের ছেলে।