চিরিরবন্দরে গো খাদ্য বিতরণ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায সমতল ভূমি বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়ন লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে বকনা গরুর খ্যাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোখাদ্য বিতরণ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর ৪ আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী প্রমুখ।