জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন- নোয়াখালী-৫ আসেন সংসদ সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ, জেলা প্রশাসক সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা বিএনপির নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।