‘ভুল করলে খেসারত দিতে হবে’
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই ধরনের কাজ পূনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নাই দেশ কিন্তু অনেক এডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে। কে মন্ত্রী, কে এমপি, কে সরকারী কর্মকর্তা সেটা বিষয় না। কারণ আমরা একটা টিম যারা দেশে গঠনে একসঙ্গে কাজ করবো। এর বিকল্প আমাদের হাতে আর নেই। আসলাম ফুল নিয়ে গেলাম তিরস্কার নিয়ে ঐটা আমরা চাচ্ছি না। সেই কারণে আমাদেরকে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মূল করতে হবে, ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজিকে উৎখাত করতে হবে। গতকাল শনিবার নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সব সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতিবিনিময় সভায় বিএনপি যুগ্ম মহাসচিব নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরার সাংসদ আশরাফ উদ্দিন বকুলসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
