সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময়

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল শনিবার দিনাজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরি তিনি সাংবাদিকদের বলেন, সারাদেশে প্রান্তিক পর্যায়ে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণে মোট সাড়ে ১৪ হাজার কোটি টাকা মওকুফ করতে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার জন্য তালিকা ভুক্তির কাজ চলছে। কৃষকদের এই কৃষি ঋণ মওকুফ করতে সরকার সাড়ে ১৪ হাজার কোটি টাকা পরিশোধ করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্য প্রথম পর্যায় দেশের ভাসমান ও দরিদ্র পরিবারদের ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন। তিনি বলেন, দেশের ১৮ কোটি জনগণের মধ্যে প্রত্যেক পরিবার হিসেবে সাড়ে ৪ কোটি পরিবারের মায়ের পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এদেশের জনগণের উন্নয়নে সব ক্ষেত্রে, দৃশ্যমান উন্নয়ন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উন্নয়নে পিছিয়ে পড়া ও বঞ্চিত দিনাজপুর জেলাকে যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই আগামী ৬ মাসের মধ্যে একটি উন্নয়নের ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করতে পারবেন। দিনাজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলার সব সরকারি দপ্তর প্রধানদের নিয়ে উন্নয়ন ও অগ্রগতি কাজ করতে সভা অনুষ্ঠিত করা হয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ হাজার টাকা পযন্ত কৃষি ঋণ মওকু এবং দেশের সব পরিতক্ত খাল খনন কাজ এগিয়ে নিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

ফ্যামিলি কার্ড নিয়ে ফেইক নিউজ করে অনেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা প্রতিরোধ করতে হবে।

কীভাবে তা কমিয়ে আনা যায়, সে জন্য কাজ করতে হবে। মানুষকে আশ্বস্ত করা ফ্যামিলি কার্ড এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প, সবাই এর আওতায় আসবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন।

সেটা যাতে সঠিকভাবে করার লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। কোনো ধরনের দুর্নীতি যাতে কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া, সদর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের এজেডএম রেজওয়ানুল হক, ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম ।