মাদক মামলায় যাবজ্জীবন

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটে দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক হোসেন (পলাতক) জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ডারারপাড় এলাকার বাসিন্দা।