সাঁতারের জন্য পুকুর লিজমুক্ত করার দাবি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর লিজ মুক্ত করে শিশুদের সাঁতার প্রশিক্ষণের জন্য অবমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন শেরপুরবাসীর আয়োজনে এ মানববন্ধনে শহরের বিভিন্ন স্তরের সাঁতারু ও সাঁতার শেখার আগ্রহী শিশুরা উপস্থিত ছিল। পরে তারা এ দাবি আদায়ের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। একই সঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছেও একটি আবেদন দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, শেরপুর সুইমিং একাডেমির ২০২২ সন হতে অদ্যবধি উক্ত পুকুরটিতে সাঁতার কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২২ সন হতে এ পর্যন্ত ৪ শতাধিক প্রি-প্রাইমারি শিক্ষার্থীকে সাঁতার শেখানো হয়েছে। শেরপুর সুইমিং একাডেমির সংশ্লিষ্টতায় জেলা ক্রীড়া সংস্থার সুইমিং ফেডারেশনে অংশগ্রহণ ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালনায় শেরপুর সুইমিং একাডেমি সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদান করে।