দিনাজপুরে ৪৫০ পরিবারকে আর্থিক সহায়তা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির আয়োজনে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কর্ম এলাকার নির্বাচিত অতি দরিদ্র পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিনাজপুর এপিসির সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউারিফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন- নারীদের পরিশ্রম, আত্মনির্ভরতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করলে পরিবারে সুখ ও সমাজে সম্মান আসে।
তিনি উপকারভোগীদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা এবং পরিবারে মিলেমিশে বসবাসের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।
